বিশ্ব স্থাপত্য দিবস উপলক্ষে ‘আর্কিটেকচার ফর রেজিলিয়েন্ট কমিউনিটি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগ। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক জহির, স্থপতি সালমা এ শফি, নগর–পরিকল্পনাবিদ সহযোগী অধ্যাপক অপূর্ব কে পোদ্দার এবং ল্যান্ডস্কেপ ডিজাইনার ও স্থপতি ফুয়াদ কাইয়ুম। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামসুল ওয়ারেস।