৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনস লিমিটেড প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে নেপালে আনন্দ ভ্রমণ করেছে। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং চিফ বিলিফ অফিসার সৈয়দ আপন আহসান। তিনি জানান, কর্মীদের অভিজ্ঞতাকে ঋদ্ধ করতেই তাদের নিয়ে দেশের বাইরে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এর আগেও ভারত ও থাইল্যান্ডে সব কর্মীকে নিয়ে ভ্রমণের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।