তিন মাসেরও কম সময়ের মধ্যে চীনে দ্বিতীয়বারের মতো গাড়ির দাম কমাল টেসলা। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে চাহিদা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল সংস্থাটি চীনে মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের সব সংস্করণের দাম ৬ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট অনুসারে, সর্বশেষ পদক্ষেপে মডেল থ্রির শুরুর দাম ২ লাখ ৬৫ হাজার ৯০০ ইউয়ান থেকে ২ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ানে নেমেছে। রয়টার্স