তুরস্কে বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়েছে। চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি ভ্রমণ করেছে ৪ কোটি ২২ লাখ পর্যটক। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ দশমিক ৮ শতাংশ বেশি। কালচার অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর মধ্যে ২০২০ সালের প্রথম ১১ মাসে তুরস্ক ভ্রমণ করেছিল ১ কোটি ২০ লাখ বিদেশী। ২০২১ সালে এ সংখ্যা ছিল ২ কোটি ২৮ লাখ। তুর্কির সবচেয়ে বিখ্যাত ও জনবহুল শহর ইস্তানবুল বিদেশী দর্শনার্থী আকর্ষণেও শীর্ষে রয়েছে। জানুয়ারি-নভেম্বর সময়ে ১ কোটি ৪৭ লাখ বিদেশী পর্যটক শহরটি ভ্রমণ করেছে। দর্শনার্থী আকর্ষণে দ্বিতীয় অবস্থানে আছে তুরস্কের রিসোর্ট শহর আন্টালিয়া। আনাদোলু এজেন্সি
তুরস্কে বিদেশী পর্যটক বেড়েছে ৮৫ শতাংশ
তুরস্কে বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়েছে। চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি ভ্রমণ করেছে ৪ কোটি ২২ লাখ পর্যটক। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ দশমিক ৮ শতাংশ বেশি।










