প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির যৌথ উদ্যোগে এইচআর প্রফেশনালদের জন্য ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের করপোরেট সেক্টরের জনপ্রিয় ট্রেইনার রুশদিনা খান। কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন, চেয়ারম্যান, হেড অব অ্যাডমিশন, হেড অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিস, অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনাল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।