মিয়ানমার ব্রিওয়ারিজ লিমিটেডের (এমবিএল) কাছে অংশীদারত্ব বিক্রির ঘোষণা দিয়েছে কিরিন হোল্ডিংস। এমবিএল মূলত সামরিক মালিকানাধীন সংস্থা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের (এমইএইচএল) একটি যৌথ প্রকল্প। মোট ২ হাজার ২৪০ ইয়েনের (১৬ কোটি ৩০ লাখ ডলার) বিনিময়ে অংশীদারত্ব বিক্রি করবে জাপানিজ পানীয় প্রতিষ্ঠানটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় কিরিন হোল্ডিংস। পরিকল্পনা অনুযায়ী জুনের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রির কথা ছিল। নিক্কেই এশিয়া
এমবিএলের কাছে অংশীদারত্ব বিক্রি করবে কিরিন হোল্ডিংস
মিয়ানমার ব্রিওয়ারিজ লিমিটেডের (এমবিএল) কাছে অংশীদারত্ব বিক্রির ঘোষণা দিয়েছে কিরিন হোল্ডিংস। এমবিএল মূলত সামরিক মালিকানাধীন সংস্থা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের (এমইএইচএল) একটি যৌথ প্রকল্প।








