এনসিসি ব্যাংক পিএলসি ফেনীতে শরিয়াহ্ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্মদ নুরুল হক এবং ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট প্রধান খালেদ আফজাল রহিম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। —বিজ্ঞপ্তি