বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) দুদিনের নলেজ শেয়ারিং কর্মশালা শুরু হয়েছে। কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসির সম্মানিত কমিশনার মো. আব্দুল হালিম। আরো ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মো. আবুল হাসান এবং ডেরিভেটিভস ও রেজিস্ট্রেশন বিভাগের অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মেদ মাহাদি হাসান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসি ও সিএসইর কর্মশালা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) দুদিনের নলেজ শেয়ারিং কর্মশালা শুরু হয়েছে।










