আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার একেএম আতিকুর রহমান এবং এমআরএর নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় এমআরএর জন্য পে-রোল ব্যাংকিং সেবা নিশ্চিত করবে ব্যাংকটি। পাশাপাশি এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করা হবে। ফলে বেতন প্রক্রিয়া আরো সহজ ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। এ উদ্যোগ যমুনা ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। —বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে এমওইউ স্বাক্ষর
আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।










