টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ দুটি বিশেষ পুরস্কার পেয়েছে আকিজ রিসোর্স। শিল্পগ্রুপটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনশিয়ালস লিমিটেড ও আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে শনিবার জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ, সামাজিক দায়িত্ব এবং সুশাসনের ক্ষেত্রে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিকে স্বীকৃতি দেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে আকিজ এসেনশিয়ালস। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

অন্যদিকে, সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ পুরস্কার অর্জন করেছে আকিজ এগ্রো ফিড। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলায় এ স্বীকৃতি দেয়া হয়।

এ প্রসঙ্গে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, ‘এ স্বীকৃতি আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও বিষয়। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরো গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আকিজ রিসোর্সের লক্ষ্য।’ এ স্বীকৃতি ভবিষ্যতে আরো পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে শিল্পগ্রুপটিকে উৎসাহিত করবে বলেও জানান তিনি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিডের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম হাবিব উল্লাহ; আকিজ এসেনশিয়ালসের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ; আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন ও সিনিয়র অফিসার মো.ইবতেহাজ ইফরিত।