বিজিএমইএ কাপ-২০২৩-এর ফাইনাল ম্যাচে ইভিন্স গ্রুপ ৩-১ গোলে মোশাররফ অ্যাপারেলস লিমিটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি মশিউল আজম সজল, পরিচালক মো. ইমরানুর রহমান এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি।