সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীটি দেশের অবকাঠামো উন্নয়নের এক অনন্য মাইলফলক।

নির্মাণ শিল্প, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং শিল্প প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসবে এ আয়োজন। এর বিশেষায়িত অংশ হিসেবে থাকবে— বিল্ডেক্স, বিপিএলএক্স, রেনেক্স, ওয়াটার-এক্স এবং টিম্বারটেক বাংলাদেশ ২০২৬। এ সমন্বিত প্লাটফর্মটি আধুনিক প্রযুক্তি ও পণ্যের একটি বিশ্বস্ত বাজার হিসেবে ব্যবসায়িক নেটওয়ার্কিং বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। —বিজ্ঞপ্তি