আকাশপথে টেকসই জ্বালানির ব্যবহার নিশ্চিতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দুই কোম্পানি। এ দুই প্রতিষ্ঠান হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পরিবেশবান্ধব জ্বালানি কোম্পানি মাসদার এবং মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। বাণিজ্যিকভাবে উড়োজাহাজ পরিষেবা খাতকে এগিয়ে নিতে চায় তারা। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে তারা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনে আগ্রহী। মূলত এমন চিন্তা থেকেই একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে দুই কোম্পানি। উদ্যোগটি বাস্তবায়ন হলে এ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। দ্য ন্যাশনাল নিউজ