মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এবং ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ঢাকার গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে ড্রিম স্কয়ার রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক মো. রফিকুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের এসভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার এতে স্বাক্ষর করেন।