অ্যামাজনের শেয়ার বিক্রি করেই চলেছেন ম্যাকেঞ্জি স্কট। ২০২৩ সালে তিনি কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ শেয়ার বিক্রি করেছেন, বর্তমানে যার আর্থিক পরিমাণ প্রায় ১ হাজার কোটি ডলার। ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে স্কটের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সময় সংস্থার মোট শেয়ারের প্রায় ৪ শতাংশের মালিক হন স্কট, যা তাকে বিশ্বের শীর্ষ ধনী নারীদের একজনে পরিণত করে। এরপর বিভিন্ন সময়ে অ্যামাজনের শেয়ার কেনেন তিনি। পাশাপাশি সম্পদের বড় অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করে নিয়মিত খবরের শিরোনাম হন। মার্কিন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কটের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২ হাজার ৭০০ কোটি ডলারের বেশি। খবর সিএনএন