১৬তম জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৪-এ নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘সেরা বিশ্ববিদ্যালয়’ পুরস্কার পেয়েছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত বিতর্ক কার্নিভাল সম্প্রতি জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। নর্দান বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন ফারিয়া জাহান (ফার্মেসি), মহসিনা আখতার (ইংরেজি), ওয়াশিক ফারহান মঈন (টেক্সটাইল), রফিকুজ্জামান শাকিল (ইইই), মাহমুদুল হাসান মাহমুদ (ফার্মেসি) ও সুমন সিকদার (ইংরেজি)।
আবারো বিতর্ক কার্নিভালে সেরা নর্দান বিশ্ববিদ্যালয়
১৬তম জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৪-এ নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘সেরা বিশ্ববিদ্যালয়’ পুরস্কার পেয়েছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত বিতর্ক কার্নিভাল সম্প্রতি










