ইফতারের সময় পথচারী, খেটে খাওয়া ও সাধারণ মানুষদের জন্য সুপারশপ ‘স্বপ্ন’-এর পক্ষ থেকে খেজুর ও শরবত বিতরণ করা হচ্ছে, যা চলবে পুরো রমজান মাসজুড়ে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য প্রতিষ্ঠানটির এ ক্ষুদ্র প্রয়াস। মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।

উল্লেখ্য, ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৪টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে ইফতার দেয়া হচ্ছে।