সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় চারশ সয়াবিন ও মরিচ চাষীর মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে এ বিনিয়োগ বিতরণ করা হয়। ব্যাংকের ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম আব্দুল করিম প্রমুখ।
নোয়াখালীতে চারশ কৃষকের মাঝে এসআইবিএলের কৃষি বিনিয়োগ বিতরণ
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় চারশ সয়াবিন ও মরিচ চাষীর মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।









