স্ট্যান্ডার্ড ব্যাংক ও স্কয়ার হসপিটালস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মীরা হাসপাতালের দেয়া পরিষেবাগুলোয় বিশেষ সুবিধা ভোগ করবেন।৷স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান এবং স্কয়ার হসপিটালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. এছাম এবনে ইউসুফ ছিদ্দিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।