আবারো আরটিভিতে ফিরছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর। এ উপলক্ষে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ডিস্ট্রিবিউশন পার্টনার ওয়াটারমার্ক এমসিএলের সঙ্গে আরটিভির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের এমডি পলাশ মিয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের এমডি মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।