স্কয়ার হাসপাতাল লিমিটেডের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ইউনাইটেড বাই ইউনিক’; যার মূল বার্তা হলো প্রতিটি ক্যান্সার রোগীর অভিজ্ঞতা আলাদা, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছি। এ উপলক্ষে বুধবার স্কয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে অবহিতকরণ এবং রোগীদের প্রতি সামাজিক সমর্থন জোরদার করা। র্যালিতে স্কয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। —বিজ্ঞপ্তি
স্কয়ার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালন
স্কয়ার হাসপাতাল লিমিটেডের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’ পালিত হয়েছে।










