বছরের প্রথম নয় মাসে ১৪ হাজার ২২০ কোটি সুইস ফ্রাঁ (১৪ হাজার ২৬০ কোটি ডলার) হারিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। ক্রমবর্ধমান সুদের হার ও শক্তিশালী সুইস ফ্রাঁ সুইজারল্যন্ডের কেন্দ্রীয় ব্যাংকটির বিদেশী বিনিয়োগের মূল্য কমিয়ে দিয়েছে। ১১৫ বছরের ইতিহাসে এটি এসএনবির বৃহত্তম লোকসান। তবে অর্থ তৈরির ক্ষমতার কারণে কেন্দ্রীয় ব্যাংক কখনই দেউলিয়াত্বের সম্মুখীন হয় না। বিনিময় হার সম্পর্কিত ক্ষতি এবং পুঁজিবাজারে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন লোকসানের পাল্লা ভারী করেছে। রয়টার্স
১৪ হাজার কোটি ডলার লোকসানে সুইস ন্যাশনাল ব্যাংক
বছরের প্রথম নয় মাসে ১৪ হাজার ২২০ কোটি সুইস ফ্রাঁ (১৪ হাজার ২৬০ কোটি ডলার) হারিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।










