রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে গতকাল অনুষ্ঠিত হলো ‘শাহানা কার্টুন সিরিজ ৩’-এর প্রিমিয়ার শো। জনপ্রিয় এ কার্টুন সিরিজের এবারের মূল লক্ষ্য হলো ডিজিটাল কনটেন্ট দিয়ে বিনোদনের মাধ্যমে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, সুস্থতা ও মর্যাদা বিষয়ে শিক্ষিত করে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড) কেয়া খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. আব্দুল মতিন এবং ইউএনএফপিএ ক্রিস্টিন ব্লোখুস। পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। -বিজ্ঞপ্তি
‘শাহানা কার্টুন সিরিজ ৩’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে গতকাল অনুষ্ঠিত হলো ‘শাহানা কার্টুন সিরিজ ৩’-এর প্রিমিয়ার শো।










