পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা পরিচালক মো. খালিদ হোসেনের ধারণ করা ১৩ লাখ ৭৪ হাজার ৯৫১টি শেয়ারের মধ্যে ১৩ লাখ ৩৪ হাজার ৯০৪টি শেয়ার নমিনি হিসেবে তার স্ত্রী নাজনীন আক্তারের কাছে হস্তান্তর করা হবে। গত বছরের ৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০৬। এর ৩১ দশমিক ৫৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক শূন্য ১, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪২ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সায়।