সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে ‘জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) প্রতিষ্ঠানটির ধানমন্ডি ক্যাম্পাসে ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট ২০ জন প্রতিযোগী অংশ নেন । 

এ সময় তিন ক্যাটাগরির মোট ৯ জন বিজয়ীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, চিত্রশিল্পী প্রফেসর অধ্যাপক আব্দুস সাত্তার, মেজর মন্জুরুল কবীর চৌধুরী, ড. মোস্তফা কামাল, শায়েখ মুহাম্মদ উসমানগনী মুহাম্মদ বদরুল হক, সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল্লাহ সাফাসহ অনেকে।