রানার মটরস
লিমিটেড বাজারে আনল আইশার প্রো ২০০০ এবং ৬০০০ হাজার সিরিজের
নতুন ছয়টি বাণিজ্যিক পরিবহন ট্রাক। বৃহস্পতিবার (১৯
অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাকগুলো উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
নতুন এই ছয়টি
ট্রাক হলো— আইশার প্রো ২০৪৯, আইশার প্রো ২০৫৫ সিটি, আইশার প্রো ৬০৩১ এইচ,
আইশার প্রো ৬০৩১ টি, আইশার প্রো ৬০৪৯
এবং আইশার প্রো ৬০২৫ টিএম। এ সিরিজের ট্রাকগুলো সর্বোচ্চ
জ্বালানি সাশ্রয়ী সর্বাধিক মুনাফা নিশ্চিত করবে বলে দাবি নির্মাতাদের।
গাড়িগুলোর
টিল্টেবল কেবিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্রুজ
কন্ট্রোল, ফুয়েল কোচিং এবং স্টিয়ারিং-মাউন্টেড
কন্ট্রোলের মতো সর্বাধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হাফিজুর রহমান খান বলেন,
আইশারের নতুন সিরিজের ট্রাকগুলো বাংলাদেশের পরিবহন খাতে নবযুগের
সূচনা করবে, যা পণ্য পরিবহনে উন্নতিসহ দেশের অর্থনীতিতে
বড় অবদান রাখবে বলে আমরা আশা করছি।
এ সময় আরো
উপস্থিত ছিলেন ভলবো আইশার কমার্শিয়াল ভেহিক্যাল ইন্টারন্যাশনালের
দক্ষিণ এশিয়া ও আসিয়ান অঞ্চলের আঞ্চলিক প্রধান শান্তনু শ্রীবাস্তব, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজ্জামেল হোসাইন, রানার মোটরস লিমিটেডের সিনিয়র জি এম মো. ফিরোজ কবিরসহ আইশার ও রানার
মোটরস লিমিটেডের কর্মকর্তারা।










