ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্র্যান্ড লিবাসে বিনিয়োগ করতে যাচ্ছে আইসিআইসিআই ভেঞ্চার। প্রাইভেট ইকুইটি ফার্মটি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছে। তবে ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, তা জানা যায়নি। যদিও মানি কন্ট্রোলের পূর্বাভাস অনুসারে, বিনিয়োগের পরিমাণ ১৫০-২০০ কোটি রুপি পর্যন্ত উঠতে পারে। ডিজিটাল ব্র্যান্ড হিসেবে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় লিবাস। গত অর্থবছরে নিট আয় দাঁড়িয়েছে ৪২৫ কোটি রুপি। নিক্কেই এশিয়া
লিবাসে বিনিয়োগ করবে আইসিআইসিআই
ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্র্যান্ড লিবাসে বিনিয়োগ করতে যাচ্ছে আইসিআইসিআই ভেঞ্চার।










