নিরাপত্তাকর্মীদের ধর্মঘটের জেরে জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দরগুলোয় তিন শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে ডুসেলডর্ফ ও কোলন/বন বিমানবন্দর। উভয় বিমানবন্দরেই মধ্যরাত পর্যন্ত ধর্মঘট ডেকেছেন নিরাপত্তাকর্মীরা। ডুসেলডর্ফে বাতিল হয়েছে দুই শতাধিক ফ্লাইটের যাত্রা। কোলন বা বন বিমানবন্দরে বাতিল হয়েছে ১৩৪ ফ্লাইট। আনাদোলু এজেন্সি