মাতৃবাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট বিএআরআই উদ্ভাবিত বারি বাতাবি লেবু-৫-এর চারা হস্তান্তর ও বিতরণ করেছে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, যুগ্ম সচিব (সেবা ও সরবরাহ) ফেরদৌসী ইসলাম, যুগ্ম সচিব (গবেষণা ও সম্প্রসারণ) রেহেনা ইয়াসমিন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা প্রমুখ। —বিজ্ঞপ্তি
বারি বাতাবি লেবুর চারা হস্তান্তর
মাতৃবাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট বিএআরআই উদ্ভাবিত বারি বাতাবি লেবু-৫-এর চারা হস্তান্তর ও বিতরণ করেছে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র।









