ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী চলছে দেশীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এরই অংশ হিসেবে মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার ঝর্ণা বেগম। সম্প্রতি সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান এবং মামনুন হাসান ইমন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।