লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১৫১তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল চন্দ্রগঞ্জ শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলামসহ স্থানীয়রা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১৫১তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল চন্দ্রগঞ্জ শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।









