শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম ইউনিয়ন ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-৬৬,  তারিখ ২৯ নভেম্বর ২০২৩-এর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাম ‘ইউনিয়ন ব্যাংক পিএলসি’ ইংরেজিতে ‘UNION BANK PLC’ হিসেবে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম ‘ইউনিয়ন ব্যাংক পিএলসি’ ব্যবহার করা হবে। —বিজ্ঞপ্তি