ফ্রান্সে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীদের ধর্মঘটের কারণে ৪২০টি ফ্লাইট বাতিল করেছে রায়ানএয়ার। গতকালের এ ফ্লাইটগুলোয় ৮০ হাজার যাত্রী পরিবহনের কথা ছিল। ফ্রান্সের ডিজিএজি এভিয়েশন কর্তৃপক্ষ গত সপ্তাহে পরিকল্পিত ধর্মঘটের কারণে আইরিশ স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটিকে ফ্লাইটের সংখ্যা অর্ধেক কমাতে বলেছিল। এদিকে একই কারণে গতকাল এয়ার ফ্রান্স স্বাভাবিক পরিষেবার মাত্র ৪৫ শতাংশ ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে। রয়টার্স