প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চালু করেছে বিশেষ সেবা ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’।

রোববার ধানমন্ডির সাতমসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টার-এ ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো। যেখানে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, গ্রাহকদের জন্য সর্বাধুনিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের সেবার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তারা এ সেবায় দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা; এছাড়া এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, প্রায়োরিটি গ্রাহক, বিভিন্ন শাখার প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি