ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ। ২৬ বছরের কর্মজীবনে তিনি ফাইন্যান্স ও ইনফরমেশন টেকনোলজি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে জেনারেল ম্যানেজার ও চিফ অডিট অফিসার, এনআরবি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং এবং ব্যাংক এশিয়া লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কাজ করেন। এছাড়া তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালে এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (এভিআরডিসি) একজন অ্যাকাউট্যান্ট হিসেবে তার কর্মজীবনের সূচনা করেন। —বিজ্ঞপ্তি
ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন ইমরান আহমেদ
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ।










