আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে স্বর্ণের দাম। ডলারের বিনিময় মূল্য অবনমনে ধাতুটির দাম কমেছে। তবে সংকুচিত রেঞ্জের মধ্যেই এটি লেনদেন হচ্ছে। কারণ বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশের অপেক্ষায়। মূল্যস্ফীতির উত্থান-পতনে নির্ভর করছে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি। আর মুদ্রানীতির ওপর নির্ভর করছে স্বর্ণের বাজারদর। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯২০ ডলার ২০ সেন্টে। ১০ জুলাই স্বর্ণের দাম কমে রেকর্ড সর্বনিম্নে নেমেছিল। গতকাল সে অবস্থা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৫৩ ডলার ৩০ সেন্টে উন্নীত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্বর্ণের বৈশ্বিক চাহিদা (ওটিসি মার্কেট বাদে) গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কমেছে। চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৯২০ দশমিক ৭ টনে।










