ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের আয়োজনে স্তন ক্যান্সার প্রতিরোধবিষয়ক বিশেষ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা, ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি