দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বাজারগুলোর রিটেইলারদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও পোশাক শিল্পে সরবরাহকারীদের সংযোগ স্থাপন করাই এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য। সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. মাহবুব উর রহমান, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক নীলা হোসনে আরা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।