সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। বোর্ড সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে মার্জার প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরা। —বিজ্ঞপ্তি
সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।










