ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার। —বিজ্ঞপ্তি