চীনে দুই লাখ হাইব্রিড গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা। কয়েকটি মডেলে ব্রেক প্যাডেল সেন্সর সংক্রান্ত সমস্যার কারণে এ পদক্ষেপ নিতে যাচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন জানিয়েছে, ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর হোন্ডার সঙ্গে যৌথ উদ্যোগে ডংফেং মোটর গ্রুপের উৎপাদিত ১ লাখ ৫ হাজার ৬০৮ ইউনিট গাড়ি প্রত্যাহার করা হবে। পাশাপাশি গুয়াংজু অটোমোবাইল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালের ২৭ আগস্ট থেকে ২০২০ সালের ৬ আগস্ট পর্যন্ত নির্মিত আরো ৯৫ হাজার ৮১ ইউনিট গাড়ি এ পদক্ষেপের অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স