দিনাজপুরের নবাবগঞ্জে এসবিএসি ব্যাংক পিএলসির ২৯তম আফতাবগঞ্জ উপশাখার উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. দেলোয়ার হোসেন এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শিবলী সাদিক। গতকাল নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারের স্নেহা কমপ্লেক্সে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ শফিউল আজম, রংপুর শাখার ম্যানেজার ও এসভিপি মো. রাশেদ মাহাবুব প্রমুখ।