বিডিবিএল সিকিউরিটিজের (বিএসএল) ১৩তম বার্ষিক সাধারণ সভা, পর্ষদ চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে গতকাল কারওয়ান বাজারের বিএসএলের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো. খোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ, মো. গোলাম মোস্তফা, মো. রোকোনুজ্জামান, বিএসএলের সিইও মো. মাসুম সাঈদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কোম্পানি সচিব কামাল উদ্দিন আহমেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।