সীমান্ত ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের মধ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম এবং স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ এতে স্বাক্ষর করেন। এর আওতায় ঢাবির শিক্ষার্থীরা সীমান্ত ব্যাংকে ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরিসহ কর্মজগৎ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।