চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে নয়টি কোম্পানিকে যুক্ত এবং আগের ১০টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। সব মিলিয়ে ১৩০টি কোম্পানিকে শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে এটি কার্যকর হবে।
সিএসইর শরিয়াহ সূচকে যুক্ত হওয়া নয় কোম্পানি হলো এপেক্স ফুডস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
অন্যদিকে সূচকটি থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো আমান ফিড লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিমিটেড, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।










