দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের চারদিনই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ১৯১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫১ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ৫০ দশমিক ৮৯ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫০ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১০২ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২০ কোটি ৪২ লাখ ২০ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭৪ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।
গত সপ্তাহে ২৮ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৬ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৮ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ২০০ টাকা।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১২ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৮৭ লাখ ২ হাজার ৮০০ টাকা।
২৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭৩ কোটি ২২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৪ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।
শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৩৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৬ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
২২ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬৮ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১১ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।
তালিকার সর্বশেষ কোম্পানিটি হলো সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা।










