দৃষ্টিজয়ীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ইজেনারেশন পিএলসি একজন দৃষ্টিজয়ীকে নিয়োগপত্র প্রদান করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সিকিউরিটিজ কমিশন ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত চাকরি মেলায় পাঁচজন দৃষ্টিজয়ী অংশগ্রহণ করে চাকরি নিশ্চিত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের উপস্থিতিতে ইজেনারেশন পিএলসির প্রতিষ্ঠাতা ও এমডি শামীম আহসান দৃষ্টিজয়ী আমরিন নাহার রিমিকে চাকরিতে নিয়োগের সনদ হস্তান্তর করেন।