ওয়ান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট খুলনায় মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের খুলনা এবং বরিশাল অঞ্চলের শাখা ও উপশাখাসহ ফরিদপুর শাখার সব কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। ওয়ান ব্যাংকের এএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মনজুরুল আলম চৌধুরী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন।