রানার অটোমোবাইলস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিভিন্ন এজেন্ডা অনুমোদন দেয়। সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, এমডি ও সিইও সুবীর চৌধুরী, কোম্পানি সচিব মিজানুর রহমান, সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি