আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় ইন্স্যুরেন্স কোম্পানিটির অপারেশনাল নেটওয়ার্কে নির্বিঘ্নে প্রিমিয়াম সংগ্রহ, উন্নত সুরক্ষা, রিয়েল টাইম রিপোর্টিং ও আরো দক্ষ আর্থিক সমন্বয় নিশ্চিত করা যাবে। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি মো. আব্দুল্লাহ আল মামুন ও সানলাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. রফিক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসএভিপি মো. এমদাদুল হক ও বাচ্চু শেখ, এভিপি আবু কাওছার এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও সানলাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এমওইউ স্বাক্ষর
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।










